Bisswa Bangla
দুর্নীতির মাস্টারমাইন্ড টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুল হক, ১৩ বছরের রাম রাজত্ব

দুর্নীতির মাস্টারমাইন্ড টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুল হক, ১৩ বছরের রাম রাজত্ব

প্রকাশিত তথ্য অনুযায়ী, এনামুল হক ২০১১ সালের ৭ আগস্ট কালিহাতী থেকে বদলি হয়ে ১৬ আগস্ট ঘাটাইলে যোগ দেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাঁকে গোপালপুরে বদলি করা হয়। পরবর্তী সময়ে বগুড়ায় বদলির নির্দেশ হলেও তা স্থগিত হয় এবং ২০১৬ সালের নভেম্বরে তিনি আবার ঘাটাইলে ফিরে আসেন। এরপর থেকে টানা প্রায় এক দশক ধরে তিনি একই কর্মস্থলে রয়েছেন।

Read more: দুর্নীতির মাস্টারমাইন্ড টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুল হক, ১৩ বছরের রাম রাজত্ব
আমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা

তিনি স্মরণ করিয়ে দেন যে, শেখ হাসিনার আমলে তারেক রহমানের বক্তব্যও আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। যদি সেটি গণতন্ত্র না হয়, তাহলে এটিও কীভাবে গণতন্ত্র হয়—প্রশ্ন তোলেন তিনি।

Read more: আমার কমন সেন্স বলে শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, জবাব দেয়নি হাইকমিশন
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, জবাব দেয়নি হাইকমিশন

এজেন্সিগুলোর ভাষ্য অনুযায়ী, মোবাইল নম্বরের জায়গায় তারা বাজার থেকে কেনা নিবন্ধনহীন সিম ব্যবহার করে, যা সক্রিয় না করেই একাধিক আবেদনে ব্যবহার করা হয়। এই ধরনের সিমে কল করা না গেলেও এসএমএস আসে বলে তারা জানায়। ওটিপি এলে সেটি আবার ওই অজ্ঞাত পক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয় বলে এজেন্সিগুলো নিশ্চিত করেছে।

Read more: ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, জবাব দেয়নি হাইকমিশন
হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন: রাশেদ খান
হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন: রাশেদ খান

আমি ৭ আগস্ট রাতে পেয়েছিলাম, একজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমাকে বলেছিলো, ভাই, হাসনাত-সারজিস জাতির সাথে বেইমানি করেছে। অর্থাৎ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি, কিন্তু তাদের পিছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়ে যায়।’

Read more: হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন: রাশেদ খান
মেট্রোরেলে ৭৩০ ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড, পিয়ারে মিলেছে ফাটল
মেট্রোরেলে ৭৩০ ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড, পিয়ারে মিলেছে ফাটল

দেশের একমাত্র মেট্রোরেলের ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়া গেছে, যা পরিদর্শন করা প্যাডগুলোর ২৩ শতাংশের বেশি। এই ত্রুটির সঙ্গে মেট্রোরেলের নিম্নমানের রাইডিং কোয়ালিটি (যাত্রী স্বাচ্ছন্দ্য) এবং গতিসীমা সংকোচনের সরাসরি সম্পর্ক রয়েছে।

Read more: মেট্রোরেলে ৭৩০ ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড, পিয়ারে মিলেছে ফাটল
যাদের ফার্মের মুরগি বলছেন, তারাই আন্দোলন করে আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে: হাসনাত
যাদের ফার্মের মুরগি বলছেন, তারাই আন্দোলন করে আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে: হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনি যাদের ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীরা গিনিপিগ নয়, তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, বিদেশে পড়াশোনা করে।

Read more: যাদের ফার্মের মুরগি বলছেন, তারাই আন্দোলন করে আপনাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে: হাসনাত
সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা: আমির খসরু
সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা: আমির খসরু

সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা।

Read more: সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২.৬ লাখ কোটি টাকা: আমির খসরু
১৬০ কোটির কাজ ২০১ কোটিতে! জাইকা প্রকল্পের টেন্ডারে অনিয়মের অভিযোগ ড. তারিকুলের বিরুদ্ধে
১৬০ কোটির কাজ ২০১ কোটিতে! জাইকা প্রকল্পের টেন্ডারে অনিয়মের অভিযোগ ড. তারিকুলের বিরুদ্ধে

সূত্রের ভাষ্য অনুযায়ী, একই প্রকল্পে ফুজির দরপত্র মূল্য ছিল প্রায় ১৬০ কোটি টাকা। অন্যদিকে ERBIS-এর ক্যাননভিত্তিক প্রস্তাবের মূল্য প্রায় ২০১ কোটি টাকা। ব্যবধান দাঁড়ায় প্রায় ৪১ কোটি টাকা। সূত্রের অভিযোগ, এত বড় ব্যবধান থাকার পরও বেশি মূল্যের প্রস্তাবকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। এর পক্ষে নানা তথ্য ও প্রমাণ তাদের হাতে রয়েছে বলেও দাবি করা হয়েছে।

বিস্তারিত পড়ুন: ১৬০ কোটির কাজ ২০১ কোটিতে! জাইকা প্রকল্পের টেন্ডারে অনিয়মের অভিযোগ ড. তারিকুলের বিরুদ্ধে
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসাসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শনিবার তিনি, ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে যাবেন।

বিস্তারিত পড়ুন: বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁ সির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁ সির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, ‘এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কীভাবে আসবেন। তিনি কাদেরকে নিয়ে আসবেন, সারেন্ডার (আত্মসমর্পণ) করবেন কি করবেন না-এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে-তাকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাঁকে আনতে হবে।’

বিস্তারিত পড়ুন: দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁ সির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে চলমান দুর্যোগ ও বন্যায় দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন। দলীয়ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

বিস্তারিত পড়ুন: বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর
স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

গত মার্চে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এমনকি মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমাও বন্ধ করে দিয়েছিল দেশটি। এ ঘটনার জেরেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিস্তারিত পড়ুন: স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
সেনা মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর, সৈনিকদের সঙ্গে খেলেন খাবার
সেনা মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর, সৈনিকদের সঙ্গে খেলেন খাবার

সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর ইউনিটের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন।

বিস্তারিত পড়ুন: সেনা মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর, সৈনিকদের সঙ্গে খেলেন খাবার